প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2026 ইং
টক শোগুলোর যেই অবস্থা কিছুদিনের মধ্যেই লাইভ মাইরপিট লাগতে পারে।

আমার মন বলছে। তখন টিভি স্টেশনগুলো ব্রাহ্মণবাড়িয়া হয়ে যেতে পারে। ধরেন একজন গেস্ট আবদার করলো - শো শেষে লাইট জ্বালায় রাখতে হবে - আমরা মাইরপিট করবো। আরেকজন বললো স্টেজ ও প্রপস ভাঙলে দোষ আপনাদের। এখানে আমাকে মাইরপিটের জন্য কেউ উস্কানি দিতে পারে।
এ থেকে বাঁচার জন্য আমার সুনির্দিষ্ট প্রস্তাব হলো - আইল। বাংলার হাজার বছরের ঐতিহ্য। ৩ জনকে তিনটা খোপের মধ্যে বসাবেন। তারা নিজেরা একে অপরকে দেখতে পাবে না - কিন্তু দর্শক তিনজনকেই এক সাথে দেখবে।
এর মাধ্যমে দর্শক গুণীজনদের মতামত জানবে কিন্তু গুণীজনরা একে অপরকে ভালো ভাবে জানতে পারবে না - ফলে মাইরপিটের সম্ভাবনা কমে যাবে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি..
ফাহাম আব্দুস সালাম (ফেসবুক পোস্ট থেকে)
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Changetv.press | বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল।